প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৩:১৬ পিএম (ভিজিট : ২৪৭)

X
"স্মার্ট চাইল্ড, স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুর মেধা বিকাশের লক্ষ্যে আইসিডিডিআরবি এর ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোমবার (২২ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রারম্ভিক শিশু বিকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
বক্তব্য রাখেন, অ্যাসিস্ট্যান্ট সাইন্টিস্ট সৈয়দা ফারদিনা মেহরিন, সিনিয়র ফিল্ড রিসার্চ অফিসার মাসুমা কাওসার, রিসার্চ সুপারভাইজার জসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল প্রমুখ। এ সময় মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।