নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিস্কার বিএনপি নেতা

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনির রহমান মৃধাকে দল থেকে বহিস্কার

2024-04-22T15:30:22+00:00
2024-04-22T15:30:22+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিস্কার বিএনপি নেতা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৩:৩০ পিএম   (ভিজিট : ৪১৯)
X

পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনির রহমান মৃধাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ২১এপ্রিল ২০২৪ তারিখ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত এবং সূত্র নং বিএনপি/বহিস্কার/৭৭/১৩/২০২৪ নং স্বারকে রুহুল কবির রিজভী উল্লেখ করেছেন যে, দলীয় সিদ্বান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো।

ঘটনার সত্যতা স্বীকার করে জেলা বিএনপির সদস্য সচিব হাংষু সরকার কুট্টি জানান, এরআগে আমরা একই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে (মনির রহমান) সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রিয় কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছি। ওই সুপারিশের উপর নির্ভর করেই তাকে (মনির রহমান) দল থেকে বহিস্কার করা হয়েছে।

জানতে চাইলে মনির রহমান জানান, চিঠি এখনও হাতে পাইনি তবে কোন না কোনভাবে জানতে পেরেছি। আশা করি এর কোন প্রভাব নির্বাচনে পরবেনা।

প্রসঙ্গত, আগামী ২৮এপ্রিল পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন বর্তমান চেয়ারম্যান মনির রহমান মৃধা। তিনি সদর থানা বিএনপির দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এবং গত কয়েক বছর ধরে ‘বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন নয়’ এমন কেন্দ্রিয় বিভিন্ন কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন। এছাড়াও বিগত পৌর নির্বাচনেও বর্তমান মেয়র মহিউদ্দিনের পক্ষালম্বন করতে দেখা গেছে। এরআগে ইউনিয়ন পরিষদ থেকে সরকারী চাল আত্মসাতের ঘটনায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরনের পর তার চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন। পরবর্তিতে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy