গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় মেহমুদ ইন্ডাস্ট্রিজের পাশে ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (২২ এপ্রিল) বেলা সোয়া

2024-04-22T15:45:12+00:00
2024-04-22T16:50:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৩:৪৫ পিএম  আপডেট: ২২.০৪.২০২৪ ৪:৫০ পিএম  (ভিজিট : ১৫৬)
X

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় মেহমুদ ইন্ডাস্ট্রিজের পাশে ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২২ এপ্রিল) বেলা সোয়া ১টায় আগুন লাগার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ১টার দিকে হঠাৎ করেই মেহমুদ ইন্ডাস্ট্রির পাশে বর্জিত ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ও উত্তরা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, মেহমুদ ইন্ডাস্ট্রির পাশে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy