প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৪:০৪ পিএম (ভিজিট : ১৮৮)

X
উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের দ্বিতীয় পর্যায়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন, ব্যবসায়ী, সমাজসেবক ও সাংবাদিক জাহিদ হাসান উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, হরিণাকুণ্ডু পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ‘লীগের (একাংশ) সভাপতি শাহিনুর রহমান রহমান রিন্টু,ব্যবসায়ী সাইফুল ইসলাম টিপু মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাশ।
তিনি জানান, চেয়ারম্যান পদে ছয়জন ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাফেদুল হক সুমন, সহসভাপতি সাজেদুল ইসলাম ঈশা, এস আর আব্দুস সালাম সাঈদ, ফলসী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রহমান ও বিএনপি সমর্থিত আমিে হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, সাবেক জেলা পরিষদ সদস্য সুচিত্রা রাণী সাধু খাঁ, জেসমিন আক্তার ও নাসিমা আক্তার মায়া।