সিংড়ায় ইউএনওর হস্তক্ষেপে অবৈধ বাঁধ অপসারণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় গদাই নদীর উপর অবৈধ বাঁধ অপসারণ করেছে সিংড়া উপজেলা প্রশাসন।সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার

2024-04-22T16:09:11+00:00
2024-04-22T16:09:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিংড়ায় ইউএনওর হস্তক্ষেপে অবৈধ বাঁধ অপসারণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৪:০৯ পিএম   (ভিজিট : ১৮৩)
X

নাটোরের সিংড়ায় গদাই নদীর উপর অবৈধ বাঁধ অপসারণ করেছে সিংড়া উপজেলা প্রশাসন। 

সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার হা- মীম তাবাসসুম প্রভার উপস্থিতিতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা এলাকায় বাঁধ অপসারণ করা হয়। এর আগে উপজেলা ভুমি অফিসের কানুনগো বাদী হয়ে নওফেল উদ্দিন চৌধুরী, মেহেদী ও মামুনকে আসামী করে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ২০২৩ এর ১২ ধারায় একটি মামলা দায়ের করে। 

এসময় সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন মিঠু, হাতিয়ান্দহ ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা বলেন, সম্প্রতি লালোর বিলে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রি করার নিমিত্তে গদাই নদীর উপর বাঁধ নির্মান করে।  বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন অভিযান করে পুকুর খনন বন্ধ করে দেয় এবং নিয়মিত মামলা পরিচালনা করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy