পি‌রোজপু‌রে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত

2024-04-22T16:41:55+00:00
2024-04-22T16:41:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৪:৪১ পিএম   (ভিজিট : ২৩৫)
X

পিরোজপুরের নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত ৯টার সময় উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লিপি বেগম (৪২), আফরোজা বেগম (৪০), হান্নান কবিরাজ (৫০), নজরুল কবিরাজ(৫৫), আনসার কবিরাজ(৪৬)। আহতদের সবার বাড়ি কুমারখালী গ্রামে।  

আহত নজরুল কবিরাজ বলেন, আমার ভাইয়ের ক্রয় করা জমিতে রকিব কবিরাজের একটি চায়ের দোকান আছে। সেই দোকানে আমার ভাই তালা দিয়ে রাখে । ঘটনার দিন এশার আজানের পরে দেশীয় অস্ত্রসহ রকিব তার বাহিনী নিয়ে এসে দোকানে হামলা চালায়। এ‌তে আমার ভাইয়ের স্ত্রী আফরোজা বাধা দি‌লে তার ওপর হামলা করে। তার চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে রকিব কবিরাজ, নাসির কবিরাজ, হাসমত কবিরাজ, আব্দুল কুদ্দুস কবিরাজ, জব্বার কবিরাজ, মামুন কবিরাজ, এনামুল কবিরাজ, চঞ্চল কবিরাজ, চয়ন কবিরাজ সহ আ‌রো ২০-২৫ জনে হামলায় হামলা চালায়।

অ‌ভিযুক্ত রকিব কবিরাজের ছেলে আবুজর জানান, জমি বিরোধের জের নিয়ে আমাদের দোকানে তালা দিয়ে রাখে। আমরা বন্ধ দোকানের তালা খুলতে গেলে আনসার কবিরাজ তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালালে আমরাও পাল্টা হামলা চালাই। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত হয়ে আমার বাবা ও চাচা হাসপাতালে ভর্তি হয়েছেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম শাহ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy