টেকনাফে চিকিৎসক সহ আরও ২ যাত্রীকে অপহরণ

টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফে কোনভাবেই বন্ধ হচ্ছে না অপহরণ। এবার জহির উদ্দিন (৪০) নামের এক পল্লী চিকিৎসকসহ ২ জন সিএনজি

2024-04-22T16:45:10+00:00
2024-04-22T16:45:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে চিকিৎসক সহ আরও ২ যাত্রীকে অপহরণ
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৩৩)
X

কক্সবাজারের টেকনাফে কোনভাবেই বন্ধ হচ্ছে না অপহরণ। এবার জহির উদ্দিন (৪০) নামের এক পল্লী চিকিৎসকসহ ২ জন সিএনজি টেক্সির যাত্রীকে অপহরণ করে অপহরণকারী চক্র। রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, অপহৃত জহির উদ্দিন টেকনাফ শামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তাঁর নিজ বাড়ি থাইংখালী। জরুরি প্রয়োজনে তিনি বাড়িতে যাওয়ার পথে হোয়াইক্যং ঢালায় সিএনজি থামিয়ে চিকিৎসক সহ আরও এক যাত্রীকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এ নিয়ে আতংকিত ওই পল্লী চিকিৎসকের পরিবার। এখনো মুক্তিপণের জন্য পরিবারের সদস্যদের কল দেওয়া হয়নি।

স্থানীয়দের ধারণা, অপহরণকারী চক্রের সদস্যদের সাথে সিএনজি ড্রাইভার লম্বাবিল এলাকার মো. পেটানের সখ্যতা থাকতে পারে। তাঁকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বের হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি ওসমান গণি বলেন, ঘটনাটি শুনার পর থেকে তাদের উদ্ধার করার পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটন করার জন্য পুলিশের নজরদারি অভিযান অব্যাহত রয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy