কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকায় সজল বাউরি (১৯) নামের এক যুবক গলায় কমরের বেল্ট দিয়ে

2024-04-22T16:51:15+00:00
2024-04-22T16:51:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৪:৫১ পিএম   (ভিজিট : ৩০৪)
X

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকায় সজল বাউরি (১৯) নামের এক যুবক গলায় কমরের বেল্ট দিয়ে গাছের ডালের সাথে আত্মহত্যা করেছে। 

সোমবার (২২ এপ্রিল) রাতে কোনো এক সময় সবার অজান্ত ফুলবাড়ী চা বাগানের ৮ নং সেকশনে এ ঘটনা ঘটে। সে ঐ বাগানের চা শ্রমিক চুন্নু বাউরী ছেলে।

স্থানীয়রা জানান, রাতে মা বাবার সাথে ভাত নিয়ে সজল বাউরির ঝগড়া হয়। আমরা তাদের ঝগড়া শুনতে পাই। সকালে বাগানে গাছের সাথে তার লাশ দেখে তার মা বাবাকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সে বাগানে শ্রমিকের কাজ করতো।’

 নিহত সজল বাউরির বাবা চুন্নু বাউরী জানান, ‘আমার সাথে ও ছেলের মায়ের সাথে গরম ভাত করে দেওয়ার জন্য সন্ধ্যায় ঝগড়া হয়। সে ঠান্ডা ভাত খাবে না। রাত ৮টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। আমরা ভাবছি হয়তো প্রতিবেশি কারো ঘরে রাতে থাকতে পারে। তাই আর খুঁজ খবর নেইনি। সকালে হঠাৎ শ্রমিকরা কাজে গেলে চা বাগানের ৮ নং সেকশনে এলাকায় গাছের সাথে ফাস লাগা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা পুলিশকে বিষয়টা জানাই পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক  বলেন, বাগানের ৮নং সেকশন এলাকায় একটি গাছের সঙ্গে গলায় কমরের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া সজল বাউরি (১৯) নামের এক যুবকের মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy