হাতীবান্ধা উপজেলা নির্বাচনে যাদের মনোনয়ন প্রত্যাহার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনে জামাত বিএনপি'র দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ও মহিলা দলের নেত্রীর মনোনয়ন বহাল আছে।প্রথম

2024-04-22T18:31:20+00:00
2024-04-22T18:31:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধা উপজেলা নির্বাচনে যাদের মনোনয়ন প্রত্যাহার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৬:৩১ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনে জামাত বিএনপি'র দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ও মহিলা দলের নেত্রীর মনোনয়ন বহাল  আছে।

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের আজ সোমবার (২২ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে চেয়ারম্যান প্রার্থী জামাত নেতা হাবিবুর রহমান সাতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবদলের উপজেলা কমিটির সাবেক সম্পাদক এস এম শামসুজ্জামান সেলিম মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভাপতি মাকতুফা ওয়াসিম বেলী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তার মনোনয়ন নিশ্চিত করেছেন।

মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জামাত নেতা হাবিবুর রহমান সাতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবদলের উপজেলা কমিটির সাবেক সম্পাদক বিএনপির নেতা এস এম শামসুজ্জামান সেলিম বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে প্রত্যাহার করেছি । উপজেলা মহিলা দলের সভাপতি মাকতুফা ওয়াসিম বেলী মুঠোফোনে বলেন, আমি নির্বাচন করবো এতে দল যদি আমাকে বহিষ্কার করে করবে।

জামাত বিএনপি'র দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার রাসেদ খান বলেন, এখন ৩ পদে মোট ১৩ প্রার্থী থাকলেন। 

এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি  সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  লিয়াকত হোসেন বাচ্চু ও পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহানা ফেরদৌসী সিমা মনোনয়ন নিশ্চিত করেছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মঞ্জু, আলা উদ্দিন মিয়া, বাপ্পি শোয়েব আহমেদ, সাবেরুল ইসলাম চঞ্চল, জুয়েল ইসলাম, দুলাল চন্দ্র রায় ও আনোয়ার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাকতুফা ওয়াসিম বেলী,শারমিন সুলতানা সাথি ও নাসরিন বেগম।

হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার রাসেদ খান সত্যতা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy