খাগড়াছিতে পুলিশের সর্বস্তরে শ্রেষ্ঠ মাটিরাঙ্গা থানা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের আটক, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান নিরোধ সহ বিভিন্ন কার্যক্রমে অসামান্য অবদান

2024-04-22T19:57:01+00:00
2024-04-22T19:57:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছিতে পুলিশের সর্বস্তরে শ্রেষ্ঠ মাটিরাঙ্গা থানা
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৩১২)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের আটক, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান নিরোধ সহ বিভিন্ন কার্যক্রমে অসামান্য অবদান রাখায় পু‌লিশের সকল স্ত‌রে খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ হয়েছে মাটিরাঙ্গা থানা ও মা‌টিরাঙ্গা সা‌র্কেল।

সোমবার (২২ এপ্রিল) মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্ম-দক্ষতায় মার্চ ২০২৪ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মূল্যায়ন পূর্বক বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠদের নাম ঘোষণা করে তা‌দের হা‌তে সম্মাননা স্মারক তু‌লে দেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ‌পি‌পিএম (বার)।

এ‌তে জেলায় শ্রেষ্ঠ সহকা‌রি পু‌লিশ সুপার নির্বা‌চিত হ‌য়ে‌ছেন আবু জাফর মো. সা‌লেহ,মা‌টিরাঙ্গা সা‌র্কেল। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, শ্রেষ্ঠ ওসি (তদন্ত) মোঃ শরীফ, শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর মাসুদ আলম পাটোয়ারী এবং শ্রেষ্ঠ সহকারী সাব ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ নির্বাচিত হয়েছেন।

সহকা‌রি পু‌লিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মো. সা‌লেহ ও ওসি কমল কৃষ্ণ ধর বলেন, বাংলাদেশ পুলিশ দে‌শের আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমা‌লের হেফাজ‌তে নিরলস ভা‌বে প্রতি‌নিয়ত কাজ ক‌রে যা‌চ্ছে। তবুও এমন অর্জন পু‌লি‌শের একার পক্ষে সম্ভব নয়। মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর ‌পি‌পিএম (বার) এর স‌ঠিক নি‌র্দেশনা ও আন্তরিকতা ছিল বলেই আমরা এই সম্মাননা পেয়েছি। মাটিরাঙ্গা উপজেলা থেকে চোরাচালান রোধ, মাদক, সন্ত্রাস সহ যেকোনো অপরাধ দমনের জন্য সবার সহযোগিতা কামনা করছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy