প্রেমিকের সা‌থে দেখা কর‌তে এসে ধর্ষণের শিকার কিশোরী

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নাজিরপুরে প্রেমিকের সা‌থে দেখা কর‌তে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক কিশোরী। ধর্ষণের শিকার ওই কিশোরী উপজেলার সদর

2024-04-22T19:59:07+00:00
2024-04-22T19:59:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেমিকের সা‌থে দেখা কর‌তে এসে ধর্ষণের শিকার কিশোরী
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৭:৫৯ পিএম   (ভিজিট : ২৯৮)
X

পিরোজপুরের নাজিরপুরে প্রেমিকের সা‌থে দেখা কর‌তে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক কিশোরী। ধর্ষণের শিকার ওই কিশোরী উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামের সুজন এর মেয়ে (১৪)। 

এ ঘটনায় কি‌শোরীর মামা হুমায়ুন না‌জিরপুর থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দি‌লে পু‌লিশ ধর্ষকের সহযোগী এজাহার নামীয় আসামী কাওসার হাওলাদার (২১) কে গ্রেপ্তার ক‌রে আদাল‌তে প্রেরণ ক‌রেন এবং ওই কি‌শোরী‌কে শারীরীক পরীক্ষার জন‌্য জেলা ‌সি‌ভিল সার্জন কার্যাল‌য়ে প্রেরণ ক‌রেন।

থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই কিশোরী গত শনিবার বিকালে তার প্রেমিক একই ইউনিয়নের কলাতলা গ্রামের আনিস শেখ এর ছেলে সাকিব শেখ (১৯) এর সা‌থে দেখা কর‌তে বের হয়। পথে পার্শবর্তী চিথলিয়া গ্রামের ইউনুস গাজীর পুত্র মুমিন গাজী (২১) সহ তাহার সহযোগী ২/৩ জন যুবক ঐ কিশোরীকে বিভিন্ন কথার ছলে ফেলে কালক্ষেপণ করে সন্ধ্যার পরে বখাটে যুবক মুমিন তার বাড়ীর নিকট নির্জন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে স্থানীরা বিষয়টি নিয়ে নিষ্পত্তির চেষ্টা করে ব‌্যর্থ হয়। প‌রে ওই কিশোরীর মামা হুমায়ুন তাহার ভাগ্নীকে নিয়ে র‌বিবার না‌জিরপুর থানায় অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অ‌ভি‌যোগ‌টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে ধর্ষকের সহযোগী এজাহার নামীয় আসামী কাওসার হাওলাদার (২১) কে সোমবার গভীর রাতে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার ক‌রে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, এ ঘটনায় একজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। বা‌কি আসামী‌দের গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে। এছাড়া ওই কি‌শোরীর ড‌াক্তা‌রি পরীক্ষা সম্পন্ন করারহ‌য়ে‌ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy