বাগেরহাট সদর উপজেলায় তিন পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

প্রথমধাপের উপজেলা পরিষদের নির্বাচনে বাগেরহাটের তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সদর উপজেলা পরিষদের বর্তমান পরিষদ পুনরায় বিনা

2024-04-22T20:04:48+00:00
2024-04-22T20:04:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাগেরহাট সদর উপজেলায় তিন পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৮:০৪ পিএম   (ভিজিট : ২১৩)
X

প্রথমধাপের উপজেলা পরিষদের নির্বাচনে বাগেরহাটের তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সদর উপজেলা পরিষদের বর্তমান পরিষদ পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সেক জালাল উদ্দিন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন একক প্রার্থী রয়েছেন।

এর আগে চেয়ারম্যান ও মহিলা ভাইচ চেয়ারম্যান একটি করে মনোনয়নপত্র জমা দেয়া হয়। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে সরদার মাসুদুর রহমান, শেখ মাহমুদ আলী, মো. আমিরুল ইসলাম ও খান রেজাউল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন। 

এই পদে বাকি ৩ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy