জেনে নিন ঘাম কমানোর গোপন কৌশল

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

প্রচণ্ড তাপদাহে এখন যেন বাইরে বের হওয়াই দায়। ঘরে থাকলেও দরদর করে ঘাম হচ্ছে। ঘাম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের

2024-04-23T14:05:12+00:00
2024-04-23T14:05:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেনে নিন ঘাম কমানোর গোপন কৌশল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ২:০৫ পিএম   (ভিজিট : ১৭৪)
X

প্রচণ্ড তাপদাহে এখন যেন বাইরে বের হওয়াই দায়। ঘরে থাকলেও দরদর করে ঘাম হচ্ছে। ঘাম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের উপায়। ঘাম হলে আর্দ্রতা বাষ্পীভূত হয়ে আমাদের ঠান্ডা করে। ঘাম যদিও শরীর ঠান্ডা করার একটি গুরুত্বপূর্ণ উপায়, কিন্তু অতিরিক্ত ঘাম বিড়ম্বনার কারণ হতে পারে। ঘামের কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং পোশাকের নির্দিষ্ট অংশ দ্রুত নষ্ট হয়ে যায়। 

কিছু টিপস অনুসরণ করে বিরক্তিকর ঘাম থেকে মুক্তি পেতে পারেন। 

১.অ্যান্টিপারসপিরেন্ট ব্যবহার করুন ঘুমানোর আগে। এটি কিন্তু ডিওডোরেন্ট নয়। ডিওডোরেন্টের কাজ ঘামের দুর্গন্ধ দূর করা। আর অ্যান্টিপারসপিরেন্টের কাজ হচ্ছে ঘাম বের হয় যে গ্রন্থিগুলো দিয়ে, সেগুলোকে আটকে দেওয়া। অর্থাৎ ঘাম কমাতে সাহায্য করে এটি। এতে গ্রন্থি থেকে উৎপাদিত হয়, কিন্তু পৃষ্ঠে পৌঁছাতে পারে না।

২.বাতাস চলাচল করতে পারে এমন কাপড় পরুন গরমের দিনে। পোশাকের রঙ হিসেবে হালকা রঙ বেছে নিন। হালকা রঙ সূর্যের তাপ শোষণ করার পরিবর্তে প্রতিফলিত করতে সাহায্য করে, তাই সাদা বা হালকা রঙের পোশাক শরীর ঠান্ডা রাখতে এবং ঘাম কমাতে পারে।

৩.অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত প্রসাধনী ব্যবহার করুন। এগুলো ঘাম হওয়া কমাতে সাহায্য করে।

৪.অতিরিক্ত ঘাম থেকে বাঁচতে নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলুন। যেমন মসলাদার খাবার অবশ্যই এড়িয়ে চলুন। এড়িয়ে চলুন বাড়তি ক্যাফেইন গ্রহণও। এসব খাবার আমাদের ঘাম বাড়ায়। 

৫.বাহুমূল পরিষ্কার রাখুন সবসময়। ব্যাকটেরিয়া এবং গন্ধ দূর করতে প্রতিদিন সাবান দিয়ে ধুয়ে নিন অংশটি। অবাঞ্ছিত লোম পরিষ্কার করুন নিয়মিত। ঘাম কম হবে।

৬. শরীরের যেসব স্থানে অতিরিক্ত ঘাম হয় সেসব স্থানে বেবি পাউডার ব্যবহার করুন। 

৭. বেকিং সোডা নিন ১/৮ চা চামচ। পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে তৈরি করুন পেস্ট। এই পেস্ট অতিরিক্ত ঘাম ও ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি দেবে আপনাকে। এছাড়া বেকিং সোডার সঙ্গে পছন্দের যেকোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন ডিওডরেন্ট হিসেবে।

৮. প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে ও ঘাম কম হবে।

৯. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুগ্ধজাত খাবার খান বেশি করে। এছাড়া শাকসবজি, ফল, অলিভ অয়েল, বাদাম, ওটস, গ্রিন টি ও মিষ্টি আলু খান। এসব খাবার ঘাম কমাতে সাহায্য করে। 

১০. উদ্বেগ কমানোর জন্য ইয়োগা বা মেডিটেশন করতে পারেন। কারণ স্ট্রেসের কারণে আমাদের ঘাম বেশি হয়। 







Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy