প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ২:৫৮ পিএম (ভিজিট : ১৪০)

X
রাজশাহীর পোবা উপজেলার পদ্মায় গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোর নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল তাদের উদ্ধারে নামে।
এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেছেন নিখোঁজ কিশোরদের স্বজনরা; কান্নায় ভেঙে পড়েছেন তারা। তবে এখনো নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান স্থানীয়রা।