নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে খরিপ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায়

2024-04-23T15:10:37+00:00
2024-04-23T15:10:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৩:১০ পিএম   (ভিজিট : ২৯৬)
X

বগুড়ার নন্দীগ্রামে খরিপ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষক-কৃষাণীদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিন্যামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৩এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন বগুড়া-৪আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মমকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, শাহরুল ইসলাম, শাহাদত হোসেন, সুজন কুমার, সোহেল রানা ও নাজমুল হক প্রমুখ। 

এ উপজেলায় বিনামূল্যে উফশী আউশ চাষের জন্য ২ হাজার ১শ ৩০ জন কৃষক-কৃষাণীকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি দেওয়া হচ্ছে। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য।




                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy