সাংবাদিক আতিকের জানাজা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক কোষাধ্যক্ষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক ভোরের কাগজের

2024-04-23T15:59:09+00:00
2024-04-23T15:59:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিক আতিকের জানাজা ও দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৩:৫৯ পিএম   (ভিজিট : ২৩৬)
X

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক কোষাধ্যক্ষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমান আজ ভোরে নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার বাড়ি ঘাটাইল উপজেলায়। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর আতিকের মস্তিষ্কে অপারেশন হয়েছিল। 
সাংবাদিক আতিক

সাংবাদিক আতিক




















মঙ্গলবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে , ভোরের কাগজ ও টাঙ্গাইল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 
টাঙ্গাইল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা

টাঙ্গাইল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা









তার আগে ভোরের কাগজ অফিসে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সবশেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নিজ বাড়ি ঘাটাইলের কদমতলিতে দাফন করা হয়। 





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy