প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৪:০৭ পিএম (ভিজিট : ৪৪৪)

X
ময়মনসিংহের ভালুকায় তিনদিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বারটান আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার বাস্তবায়নে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে মঙ্গলবার সকালে ভালুকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ শুরু হয়।
দুই ব্যাচে ৬০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে প্রশিক্ষণ প্রদান করেন,ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ময়মনসিংহ বিভাগীয় অঞ্চল প্রধান ড.মোসাঃ আলতাফ-উন-নাহার।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা,মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা,মহিলা বিষয়ক অধিদপ্তর,সমাজসেবা অধিদপ্তর,যুব উন্নয়ন অধিদপ্তর,তথ্য আপা,সাংবাদিক, ইমাম, পুরোহিত,এনজিও কর্মীগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এ প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, সুষম খাবার, প্রতিদিনের খাদ্যাভাস , জীবনযাত্রা প্রণালী, খাবারের ধরনসহ, খাদ্য সংরক্ষণ, স্বাস্থকর ও নিরাপদ খাদ্য বিষয়ে আলোচনা করা হচ্ছে।