টাঙ্গাইলে শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে ঘন্টা ব্যাপী পৌর

2024-04-23T17:05:39+00:00
2024-04-23T17:05:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৫৫)
X

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে ঘন্টা ব্যাপী পৌর উদ্যানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), টাঙ্গাইল শাখা ও সবুজ পৃথিবীর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
 
বাপা টাঙ্গাই‌ল শাখার সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ এএসএম সাইফুল্লাহ'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ মোহাম্মদ নাজমুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, ইব্রাহীম খা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক অনিক রহমান বুলবুল, বীরমুক্তিযোদ্ধা রঘুনাথ বসাক, বাপা টাঙ্গাইল শাখার সহ-সভাপতি আজাহারুল ইসলাম খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় কমিটির সদস্য ও টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক, সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা শহীদ মাহমুদ, যুগ্ম-সম্পাদক মাসুদ রানা, এরফানুজ্জামান রুনু, সাংগঠনিক সম্পাদক নুর আলম সিদ্দিকী, আওয়াল মাহমুদ, ডাঃ আজিজুল হক, সবুজ পৃথিবী মির্জাপুর শাখার সভাপতি আনোয়ার হোসেন নবীন, কালিহাতী শাখার সভাপতি বুলবুল হোসেন, সবুজ পৃথিবীর পরিচালক সারমিন আলম। 

এসময় বক্তারা বলেন, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের এইসব শতবর্ষী গাছ রক্ষায় আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা এইসব গাছ পাহারা দিবো। কোন অবস্থাতেই এই শতবর্ষী শীল কড়ই গাছ কাটা চলবে না। এই গাছ গুলো রক্ষার টাঙ্গাইলে ক্রিয়াশীল পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy