নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ২শত ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।গ্রেফতারকৃত হলেন মোঃ

2024-04-23T20:38:14+00:00
2024-04-23T20:38:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২৮৮)
X

নড়াইলে ২শত ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত হলেন মোঃ ইমরান ওরফে ইব্রাহিম (৩২) ও সাথী খানম (৩০)। গ্রেফতারকৃত মোঃ ইমরান ওরফে ইব্রাহিম মাদারিপুর জেলার সদর থানার গাজীরচর গ্রামের মৃত ইনছার উদ্দিন মোল্লার ছেলে ও সাথী খানম নড়াইল জেলার লোহাগড়া থানার গোপীনাথপুর গ্রামের মৃত আশরাফ খাঁর মেয়ে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আসামি সাথীর বসতবাড়ির উঠান হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত¡াবধানে এসআই মোঃ সাইফুল ইসলাম ও এএসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটের দিকে লোহাগড়া থানার গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ইমরান ওরফে ইব্রাহিম ও সাথী খানমকে গ্রেফতার করেন। এ সময় আসামিদের নিকট থেকে ২শত ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy