গোমস্তাপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে আহত-নিহত-ক্ষতিগ্রস্ত পরিবার-প্রতিষ্ঠানকে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ত্রান তহবিল হতে অর্থ

2024-04-23T20:41:20+00:00
2024-04-23T20:41:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৮:৪১ পিএম   (ভিজিট : ৩৩২)
X

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন  সময় প্রাকৃতিক দুর্যোগে আহত-নিহত-ক্ষতিগ্রস্ত পরিবার-প্রতিষ্ঠানকে  দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ত্রান তহবিল হতে অর্থ সহায়তা করা হয়েছে। 

মঙ্গলবার বেলা  ৩ টায় গোমস্তাপুর উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রশাসক এ কে এম গালিভ খান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)  ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ুন কবির।  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ  আসিফ আহমেদ, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) চাঁপাইনবাবগঞ্জ দেবেন্দ্রনাথ ওরাও, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আশিক জামান, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) গোমস্তাপুর, আঞ্জুমান সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়া তিনি রহনপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের ২ টি  উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও রহনপুর পৌরসভা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। তারপর সহকারী কমিশনার ভূমি গোমস্তাপুর অফিস পরিদর্শন করেন। পরে তিনি বোয়ালিয়া ইউনিয়নের  আলমপুরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy