কৃষি জমির মাটি কাটায় জরিমানা, মুচলেকা দিল ব্যবসায়ী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে কৃষি জমির মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা

2024-04-24T13:15:49+00:00
2024-04-24T13:15:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃষি জমির মাটি কাটায় জরিমানা, মুচলেকা দিল ব্যবসায়ী
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১:১৫ পিএম   (ভিজিট : ২১১)
X

নোয়াখালীর চাটখিলে কৃষি জমির মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানসা বাজারে এই অভিযান চালানো হয়।  

ভ্রাম্যমান আদালত সূত্রে বলছে, বিভিন্নভাবে ফসলি জমি থেকে মাটি কাটার খবর পাওয়ায় মোহাম্মদপুর বানসা এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে একই ইউনিয়নের পাল্লা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো: হারুনুর রশিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

স্থানীয়রা  বলছে, 'উপজেলার বিভিন্ন জায়গায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার কারণে জমিগুলোতে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট দ্রুত নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। প্রশাসন অভিযানেও এসব মাটি কাটা স্থায়ীভাবে বন্ধ হয় না। আমরা চাই, এসব অবৈধ মাটি কাটা ও পরিবহনে স্থায়ীভাবে বন্ধ হোক।'

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন বলেন, 'মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে তার কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি এই কাজের পুনরাবৃত্তি করবেন না বলেও মুচলেকা প্রদান করেছেন। জনকল্যাণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।'

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়  চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, স্থানীয় মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান বাহালুল, ইউপি মেম্বারসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy