গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনটি সংগঠন নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন। বুধবার (২৪ এপ্রিল) ১১টায় গলাচিপা পৌরসভার

2024-04-24T14:22:51+00:00
2024-04-24T14:41:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে মানববন্ধন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ২:২২ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৪ ২:৪১ পিএম  (ভিজিট : ২৫২)
X

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনটি সংগঠন নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন। বুধবার (২৪ এপ্রিল) ১১টায় গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় কালি বাড়ীর সামনে ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন চলে। 

সংগঠনগুলো হলো হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় কালিবাড়ী পরিচালনা পরিষদ। এতে শত শত নারী পুরুষ এ মানব বন্ধনে অংশ নেয়। ব্যানারে লেখা রয়েছে অনুপম ভুইয়া ও অন্তরা রানী শীলের বিবাহের পারিবারিক ও সামাজিক স্বীকৃতির দাবিতে এ মানববন্ধন। এ মানববন্ধনের স্বারক লিপি জেলা প্রশাসকের নিকট দেয়া হবে এবং কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মু. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম। 

এতে বক্তব্য দেন কালীবাড়ী কমিটি সভাপতি দিলীপ বনিক, পৌরসভার বনিক সমিতির সা. সম্পাদক তাপস দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি গোপাল সাহা, সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, পৌর শাখার সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ প্রমুখ। এ সময় আরো বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন, উপজেলা পৌর আ’লীগের সভানেত্রী মাহমুদা বেগম, ভবানী খোলা কালি মন্দির কমিটির সভাপতি পঙ্কজ গাঙ্গুলী, সাধারণ সম্পাদক দিলীপ কুমার শীল প্রমুখ। জানা গেছে, পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) অনশন করছেন অনুপম ভূইয়া (৩০) নামের এক যুবকের বাড়িতে।

অনুপম ভূইয়া গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের এ্যাডভোকেট অরুন ভূইয়ার প্রথম পুত্র। আর অন্তরা রানী শীল বরিশাল বিএম কলেজের অনার্সের (ব্যবস্থাপনা) শেষ পর্বের ছাত্রী। গত ১৮ এপ্রিল থেকে টানা ৭দিন অনশন করে আসছে। অন্তরা জানায়, গত আট বছর ধরে প্রথমে পরিচয়, প্রেম ও বিবাহ। প্রশাসনের উদ্যোগে গলাচিপায় ডাক বাংলাতে বসে সমাধানের চেষ্টা চালায়।

অনুপম ভূইয়া সমাজের কাছে সময় চেয়ে পরিবার নিয়ে ঘরে তালা দিয়ে পিছন দিয়ে গলাচিপা ছেড়ে চলে গেছে। পরে গলাচিপায় তিনটি সংগঠন তাদের পিতা ও পুত্রের এ অনৈতিক কর্মকান্ডের জন্য এ মানব বন্ধন আয়োজন করেন। অন্তরা বর্তমানে অনুপমের বাড়ীতে মানবেতর জীবন যাপন করছে। অনুপম ভূইয়া আগেই গা ঢাকা দিয়েছে। সমাধান না হলে আগামী রবিবার থেকে স্থানীয় জনগন ও নেতৃবৃন্দ অনুপম ভূইয়ার বাড়ীতে অবস্থান নেবে বলে এ মানববন্ধনে বক্তারা বলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy