বটিয়াঘাটায় ওয়ানশুটার গানসহ অস্ত্রধারী আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে অস্ত্রসহ মৃন্ময় রায় (৪৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে

2024-04-24T14:29:52+00:00
2024-04-24T14:29:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বটিয়াঘাটায় ওয়ানশুটার গানসহ অস্ত্রধারী আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ২:২৯ পিএম   (ভিজিট : ২৩১)
X

খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে অস্ত্রসহ মৃন্ময় রায় (৪৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ওয়ানশুটার গান, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মৃন্ময় রায় বটিয়াঘাটা থানার গোপালখালি গ্রামের মৃত নির্মল কৃষ্ণ রায়ের ছেলে।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গোপালখালি সাকিনস্থ গোপালখালি বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মৃন্ময় রায়কে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি মোবাইল এবং ১০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 

জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy