খুলনায় ট্রলার মাঝিদের মাঝে ছাতা বিতরণ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

তীব্র তাপদাহে নগরীর জেল খানা ঘাটের ট্রলার মাঝিদের মাঝে ছাতা বিতরণ করেছেন খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর

2024-04-24T14:32:39+00:00
2024-04-24T14:32:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় ট্রলার মাঝিদের মাঝে ছাতা বিতরণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ২:৩২ পিএম   (ভিজিট : ২২৭)
X

তীব্র তাপদাহে নগরীর জেল খানা ঘাটের ট্রলার মাঝিদের মাঝে ছাতা বিতরণ করেছেন খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর রহমান পলাশ।

বুধবার সকালে নগরীর জেলখানা ঘাটে ট্রলার মাঝিদের মাঝে এই ছাতা বিতরণ করা হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন আয়ুব মল্লিক বাবু, কামরুজ্জামান কামু, শেখ হাফিজুর রহমান, হেলাল হেসেন, জব্বার আলী হীরা, ঝলক বিশ্বাস, জহির আব্বাস, মুক্তাদুল ইসলাম সোহাগ, জনি খান, রাহুল শাহারিয়ার, আহসান, শিপন, মেঘ, হাসান। 

এ সময় নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন মানুষের সেবায় সকল নেতা কর্মীদের সর্বদা নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ বাস্তবায়নে তীব্র তাপদাহে মাঝিদের কষ্ট লাঘবে আজ ছাতা বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে তীব্র তাপদাহের মাঝে জীবন জীবিকার তাগিদে খেঁটে খাওয়া মানুষের পাশে থাকবে খুলনা মহানগর যুবলীগ। 

এ সময় ট্রলার মাঝিরাও কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবলীগের নেতাকর্মীদের প্রতি। তারা বলেন,তীব্র গরমে নদীতে ট্রলার চালানো দূরহ ব্যাপার। এই সময় ছাতা ট্রলার চালকদের একটু স্বস্তি দিবে।

এ সময় ছাতা ছারাও ট্রলার মাঝি ও যাত্রী সাধারণের মাঝে শরবত ও শশা বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy