বৃষ্টির জন্য সোনামসজিদ প্রাঙ্গণে বিশেষ নামাজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশের মতোই দাবদাহে পুড়ছে চাঁপাইনাববগঞ্জ। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলাজুড়ে। পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির। ফসল নষ্ট হচ্ছে

2024-04-24T17:13:37+00:00
2024-04-24T17:13:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃষ্টির জন্য সোনামসজিদ প্রাঙ্গণে বিশেষ নামাজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৫:১৩ পিএম   (ভিজিট : ১২১)
X

সারাদেশের মতোই দাবদাহে পুড়ছে চাঁপাইনাববগঞ্জ। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলাজুড়ে। পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির। ফসল নষ্ট হচ্ছে ও আমের গুটি ঝরে পড়ছে। এ অবস্থায় বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে এ নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। এতে হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও ছাত্রসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy