কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

৩য় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয়

2024-04-24T17:18:05+00:00
2024-04-24T17:18:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৫:১৮ পিএম   (ভিজিট : ৪১১)
X

৩য় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আহমদ হোসেন কুটির সভাপতিত্বে ও যুবনেতা তারিকুজ্জামান সুমনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাজির বক্স, আব্দুল আলী, জুনেল আহমেদ তরফদার, মনির খান, আলতু মিয়া, মোশাহীদ আলী, হামিদুল হক চৌধুরী বাবর, রাসেল মতলিব তরফদার, আনোয়ার পারভেজ আলাল, আতিকুর রহমান চৌধুরী কামরান, সায়েদুল আলম, চা শ্রমিক নেতা সীতারাম বীনসহ আরো অনেকে। 

মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাবেক কার্যনিবাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত সতাতা ও নিষ্ঠার সাথে আমি কমলগঞ্জ উপজেলার সকল উন্নয়ন কর্মকান্ডে নিরলসভাবে কাজ করেছি। জীবনের শেষদিন পর্যন্ত আমি মানুষের সেবা করে যেতে চাই। তাই আগামী ২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সকলের সমর্থন, ভোট ও দোয়া-আশীর্ব্বাদ কামনা করছি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে আবারো চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ। 









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy