পূবাইলে অটোভ্যান চালক হত্যার মূলহোতা গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নং ওয়ার্ড এলাকায় অটো ভ্যান ছিনিয়ে নিতে নৃশংসভাবে হত্যা করা হয় কবির হোসেন নামের

2024-04-24T17:22:30+00:00
2024-04-24T17:22:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূবাইলে অটোভ্যান চালক হত্যার মূলহোতা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ২২৪)
X

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নং ওয়ার্ড এলাকায়  অটো ভ্যান ছিনিয়ে নিতে নৃশংসভাবে হত্যা করা হয় কবির হোসেন নামের এক চালককে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জরিত মুলহোতাকে মোহন মিয়া ওরফে মুমিন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুবাইল থানা পুলিশ। 

বুধবার (২৪এপ্রিল) দুপুুরে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান প্রেসব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন।গ্রেফতারকৃত মোহন মিয়া ওরফে মুমিন মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মসজিদজাম গ্রামের মনু মিয়ার ছেলে। সে মাঝুখান এলাকার জনৈক মনির শাহ এর বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

প্রেসবিফিং এ জানানো হয়, গত ১১এপ্রিল ভোরে পূবাইলের পদহারবাইদ কালুমার্কেট এলাকায় রাস্তার ঢাল থেকে মাজুখান এলাকার বাসিন্দা অটোভ্যানচালক কবির হোসেনের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় কবিরের ভাই মোঃ জাকির হোসেন পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে ১০ এপ্রিল সন্ধ্যায় কবির ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কবিরের স্ত্রী। পরদিন তার রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করে দুষ্কৃতকারী তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়। 

এঘটনায় পুবাইল থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির ও উপ পরিদর্শক উত্তম কুমার সূত্রধর এর নেতৃত্বে ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তি সহায়তায় শেরপুর জেলার ঝিনাইগাতী থানা এলাকা থেকে মোহন মিয়া ওরফে মুমিন মিয়াকে গ্রেফতার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে জানায়, গত ১১ এপ্রিল রাতে আসামী অটোভ্যান ভাড়া নিয়ে মাজুখান এলাকা থেকে হারবাইদ যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছে অটোভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

অটো ভ্যান চালক বাঁধা দিলে তাকে চাকু দিয়ে আঘাত করে অটোভ্যান চালককে রাস্তার পার্শ্বে ফেলে রেখে অটোভ্যান নিয়ে পালিয়ে যায়। মূলত অটোভ্যান ছিনিয়ে নেওয়ার জন্যই  চালককে হত্যা করা হয়েছিল বলে নিশ্চিত করে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy