তালাবদ্ধ বাড়িতে আগুনে পুড়ে দ্বগ্ধ শিক্ষার্থী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে মাটির তৈরি পুতুল বানাতে গিয়ে আগুনে পুড়ে মোছাঃ রিয়া খাতুন (১১) নামে শিক্ষার্থী দ্বগ্ধ হয়েছে।২৪ এপ্রিল

2024-04-24T17:49:46+00:00
2024-04-24T18:02:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তালাবদ্ধ বাড়িতে আগুনে পুড়ে দ্বগ্ধ শিক্ষার্থী
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৫:৪৯ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৪ ৬:০২ পিএম  (ভিজিট : ২২৯)
X

পাবনার ঈশ্বরদীতে মাটির তৈরি পুতুল বানাতে গিয়ে  আগুনে পুড়ে মোছাঃ রিয়া খাতুন (১১) নামে শিক্ষার্থী দ্বগ্ধ হয়েছে। 

২৪ এপ্রিল বুধবার ১১ টায় উপজেলার সলিমপুরের মানিকনগর পাঠশালামোড় এলাকায় এই ঘটনা ঘটে। দ্বগ্ধ রিয়া ওই এলাকার পিন্টু বিশ্বাসের মেয়ে এবং দিয়াড় সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, রিয়া ও তার ছোট ভাই বাড়ির মধ্যে উঠানের উপর মাটি দিয়ে খেলনা তৈরি করছিল। ধারণা করা হচ্ছে সেগুলো পোড়ানোর জন্যই তারা আগুন জ্বালিয়েছিল। তবে অসাবধানতাবশত রিয়ার গায়ে পরিহিত জামাতে আগুন লেগে যায়। তাদের দুই ভাই বোনের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে বাড়ির মূল দরজা বন্ধ পায়। পরে দরজা ভেঙে তাদের উদ্ধার করে। কিন্তু ততক্ষণে  রিয়ার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়।

রিয়ার বাবা জানান, তিনি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী করেন। আগুন লাগার ঘটনার সময় শুধু রিয়া ও তার ৩ বছর বয়সী ছোট ভাই বাড়িতে ছিলো। বাড়ির মেইন গেট তালাবদ্ধ। সেই কারণে প্রতিবেশীরা আগুন ধরার সময় বাড়িতে প্রবেশ করতে পারেনি। তিনি জানান, আগুনে শিশু রিয়ার শরীর পুরোটায় পুড়ে গেছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সাবরিনা রহমান জানান, আগুনে শিশু রিয়ার মুখ মন্ডল ছাড়া শরীরের প্রায় পুরোটায়  পুড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক।











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy