ঈশ্বরদীতে যুবলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে যুবলীগ নেতা খায়রুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের মা, সন্তান, স্বজন ও এলাকাবাসীরা।২৪শে

2024-04-24T17:53:33+00:00
2024-04-24T17:53:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে যুবলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১৫১)
X

ঈশ্বরদীতে যুবলীগ নেতা খায়রুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের মা, সন্তান, স্বজন ও এলাকাবাসীরা। 

২৪শে এপ্রিল বুধবার  সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার সাহাপুর ইউনিয়নের চর আলহাজ্ব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্যকালে নিহতের ছেলে-মেয়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে  পুরো এলাকা। এ সময় মানববন্ধনকারীদের অবরোধে রাস্তার দু-পাশে চলাচলকারী যানবাহন কিছুক্ষণ আটকা পড়ে।

মানববন্ধনে বক্তারা বলেন, আইনের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। আমরা আশা করি পুলিশ-প্রশাসন অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

মানববন্ধনে নিহতের মা, স্ত্রী, ভাই, ছেলে-মেয়ে, আলহাজ্ব মোড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসাহাক মোল্লা, সাহাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিলন প্রাং, ইউনিয়ন আঃলীগের সদস্য আব্দুর রশিদ প্রাং, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাজু প্রাং, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসলাম শেখ, পল্লী চিকিৎসক মিনারুল ইসলাম, সমাজসেবক আব্দুর রউফ, কাসেম সরদার, সাইদুল ইসলামসহ সহস্রাধিক সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান ঐ এলাকার মৃত নসিম উদ্দিন প্রামাণিকের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি খায়রুল ইসলাম। পরদিন নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy