দুর্গাপুরে ৮৮ বোতল ভারতীয় মদসহ গাড়ি চালক আটক

দুর্গাপুর প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে বালু পরিবহনের ট্রাকে পাচারকালে ৮৮ বোতল ভারতীয় মদসহ ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এসময় পাচার কাজের

2024-04-24T19:03:46+00:00
2024-04-24T19:03:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে ৮৮ বোতল ভারতীয় মদসহ গাড়ি চালক আটক
দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৭:০৩ পিএম   (ভিজিট : ২৩৫)
X

নেত্রকোনার দুর্গাপুরে বালু পরিবহনের ট্রাকে পাচারকালে ৮৮ বোতল ভারতীয় মদসহ ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এসময় পাচার কাজের ব্যবহারকৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। 

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ২নং দুর্গাপুর সদর ইউনিয়নের আত্রাখালী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে এসব জব্দ করা হয়।

আটককৃত চালকের নাম ফুরকান মিয়া (২১)। সে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের লোকমান আলীর ছেলে।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। দুপুরে আত্রাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬ বস্তায় বিভিন্ন ব্রান্ডের ৮৮ বোতল ভারতীয় মদের বোতল উদ্ধার করে চালককে আটক করে পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরে আদালতে প্রেরণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy