প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৭:২৩ পিএম (ভিজিট : ২৩৮)

X
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মানিকগঞ্জে বিশ্ব শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আকতার এর পক্ষে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী।
মূল প্রবন্ধ পাঠ করেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা.মো. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কোহিনূর মিয়া, উন্নয়কর্মী মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা সকল স্তরে শব্দ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শব্দ বিধিমালা ২০০৬ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।