ত্রিশালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবলীগ নেতার মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবলীগ নেতা শামীম পারভেজ (৩৫) নিহত ও আরও একজন আহত হয়েছে।স্থানীয়

2024-04-25T13:20:54+00:00
2024-04-25T13:20:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ত্রিশালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবলীগ নেতার মৃত্যু
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১:২০ পিএম   (ভিজিট : ২৭১)
X

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবলীগ নেতা শামীম পারভেজ (৩৫) নিহত ও আরও একজন আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় মাদ্রাসার দানবক্স ভেঙ্গে বৈদ্যুতিক খুঁটির সাথে সংঘর্ষ হয়ে গাড়ি ধুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় এলাকাবাসী খোজ পেয়ে গাড়ী থেকে দুই জনকে উদ্ধার করে। উদ্ধার করার ১৫-২০ মিনিট পর গাড়ীতে আগুন লেগে পুরু প্রাইভেটকার পুড়ে ছাই হয়ে যায়।  ঘটনাস্থলেই গাড়ী চালক যুবলীগ নেতা শামীম পারভেজ (৩৫) নিহত হয়। তার সঙ্গে থাকা নজরুল ইসলাম দিপক গুরুতর আহত হয়। দুই জনকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।  গুরুতর আহত নজরুল ইসলাম দিপক চিকিতসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানাযায়, ময়মনসিংহের বাইপাস এলাকায় যুবলীগ নেতা শামীম পারভেজ নিজের ফিসারীর পাঙ্গাস মাছ বিক্রি করে ত্রিশাল আসার পথে এ দুর্ঘটনার শিকার হন। তিনি নিজের গাড়ী নিজেই ড্রাইভ করছিলেন।

নিহত শামীন পারভেজ ত্রিশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে। সে উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর একজন আহত হয়। নিহতের পরিবার থেকে কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy