প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ২:১২ পিএম (ভিজিট : ২৮০)

X
সারারদেশে চলমান তাপপ্রবাহের কারনে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক তখন টাঙ্গাইলের মধুপুরের ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর দরবারে এক পশরা শান্তির বৃষ্টির জন্য সারাতুল ইসতেসকা আদায় করেছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইসতেসকার সালাত আদায় করা হয়।
উলামায়ে মাশায়েখ সংগঠন মধুপুর উপজেলা আয়োজনে এ নামাজ আদায় ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসতিসকা নামাজের গুরুত্ব তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, মধুপুর উলামায়ে মাশায়েখ সংগঠন এর উপদেষ্ঠা ও মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, সংগঠনেের সেক্রেটারি মওলানা মানসুর রহমান।
দুই রাকায়েত নামাজ আদায় শেষে প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা ও বৃষ্টির জন্য মোনাজাত পরিচালনা করেন, উপজেলার রাধানগর ফাজিল মাদ্রাসার সিনিয়র মৌলভী ও পোদ্দারবাড়ি ঘোনাপাড়া জামে মসজিদ এর খতিব মাওলানা মোহাম্মদ রিজোয়ানুল্লা হক খান (রিদোয়ান)
এ নামাজ ও দোয়া অনুষ্ঠানে মধুপুরের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।