চাঁপাইনবাবগঞ্জে মেয়েকে ধর্ষণে বাবার যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে মেয়েকে (১৪) ধর্ষণের অপরাধে বাবা হায়দার আলী মোয়াজ্জেমকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে

2024-04-25T14:25:02+00:00
2024-04-25T14:25:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে মেয়েকে ধর্ষণে বাবার যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ২:২৫ পিএম   (ভিজিট : ১৫৯)
X

চাঁপাইনবাবগঞ্জে মেয়েকে (১৪) ধর্ষণের অপরাধে বাবা হায়দার আলী মোয়াজ্জেমকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাস কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার দণ্ডিতের উপস্থিতিতে এ আদেশ দেন। দণ্ডিত হায়দার আলী জেলার একটি উপজেলার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান, ২০১৮ সালের ৬ মে বাড়িতে মেয়েকে ধর্ষণ করেন হায়দার। এ ঘটনায় মেয়ের নানী পর দিন শিবগঞ্জ থানায় হায়দারকে আসামি করে মামলা করেন। ২০১৮ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক রনি কুমার দাস হায়দারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy