চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

টানা কয়েকদিনের তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে চাঁদপুরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।বৃহস্পতিবার

2024-04-25T14:43:40+00:00
2024-04-25T14:43:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ২:৪৩ পিএম   (ভিজিট : ১৬০)
X

টানা কয়েকদিনের তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে চাঁদপুরে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

নামাজে ইমামতি করেন চাঁদপুর সদরের শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক ও শহরের নিউ ট্রাক রোড দারুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সোহাইল আহমেদ চিশতী।

স্থানীয় পীর-মাশায়েখদের আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে আলেম-উলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে খুতবা পাঠ এবং সারাদেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও সকাল ১০টায় জেলার হাজীগঞ্জ মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে বৃষ্টির জন্য পৃথক আরেকটি ইসতিসকার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।

ওই নামাজের জামায়াতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। সেখানেও ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজ ও দোয়ায় অংশগ্রহণ করেন।

নামাজ শেষে মোনাজাত বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করে আল্লাহর দরবারে কান্নায় ভেঙ্গে পড়ে মুসল্লিরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy