ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ২:৪৭ পিএম (ভিজিট : ৩৮৮)

X
ঈশ্বরদীতে হিটস্ট্রোকে রতন কর্মকার (৫৮) নামে এক স্বর্ণকার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৪ এপ্রিল বুধবার বিকেল ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি পৌরসভার নূরমহল্লা এলাকায়। তিনি সোনা-রুপার গহনা তৈরির কাজ করতেন।
মৃতের ভাই প্রশান্ত কর্মকার জানান, বুধবার বিকেল ৩টার দিকে তীব্র গরমের মধ্যে দোকান থেকে কাজ করে রতন কর্মকার বাড়িতে এসে খাওয়া-দাওয়ার পর বিছানায় শুয়ে পড়েন।
এরইমধ্যে বিদ্যুৎ চলে গেলে তার শরীর ঘেমে ওঠে এবং হঠাৎ অসুস্থ হয়ে বিছানা থেকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঈশ্বরদী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল অধিকারী।