সাজেকে নিহত ৯ জনের ৫ জনই ঈশ্বরগঞ্জের

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

সাজেকে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে তিনজনের মৃত্যু।বুধবার বিকেলে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি

2024-04-25T16:33:12+00:00
2024-04-25T16:33:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাজেকে নিহত ৯ জনের ৫ জনই ঈশ্বরগঞ্জের
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৩১২)
X

সাজেকে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে তিনজনের মৃত্যু।

বুধবার বিকেলে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে। সেই ঘটনায় ঈশ্বরগঞ্জ উপজেলার এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবার সূত্রে পাঁচজন মারা যায় বলে জানা যায়। 

গত মঙ্গলবার কাজের উদ্দেশ্য তারা বাড়ি থেকে বের হোন বলে জানান পরিবারের লোকজন। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত পাঁচজন হলো উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুরজিথর গ্রামের চাঁন মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন বাবুল (২০), নজরুল ইসলামের ছেলে মোহন মিয়া (১৮), হেলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া (২১) একই ইউনিয়নের গিরিধরপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে শাহ আলম (২৫)। এছাড়াও উপজেলার বড়হিত ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রিয়াসত আলীর ছেলে এরশাদ মিয়া (৩৫)।

তবে দূর্ঘটনায় নিহত তিন জনেন মৃত্যু নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান। তিনি বলেন ঘটনার পর সংশ্লিষ্ট থানা থেকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আমাকে খবর দিয়েছে। সেই খবর পাওয়ার পর আমি নিহতদের পরিবারের কাছে থানার অফিসারদের দিয়ে মৃত্যুর খবরটি পৌঁছিয়ে দেই।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কে পাহাড় থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয় শ্রমিক বহনকারী ট্রাকটি। এতে ৯ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়। শ্রমিকরা কাজের উদ্দেশ্যে গত মঙ্গলবার নিজ নিজ এলাকা থেকে উদয়পুর যাচ্ছিলো। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে তাদের একটি ব্রিজের কাজ করার কথা ছিলো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy