মাদক মামলার রায়ে আসামী খালাস, এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মাদক মামলা দেওয়ায় বাদী পুলিশের এসআই শেখ ফরিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন

2024-04-25T17:11:02+00:00
2024-04-25T17:11:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক মামলার রায়ে আসামী খালাস, এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৫:১১ পিএম   (ভিজিট : ১৪৭)
X

বরিশালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মাদক মামলা দেওয়ায় বাদী পুলিশের এসআই শেখ ফরিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সালমা আক্তার বুধবার (২৪ এপ্রিল) বিকেলে অভিযুক্ত আসামিকে খালাস দিয়ে ওই নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহেল রানা। খালাস পাওয়া আসামি সাইদুর রহমান নান্নু খান উজিরপুর উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের মৃত তালেব আলী খানের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী সোহেল বলেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় পুলিশ নান্নু খানের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির উঠানে ৬৭টি ইয়াবা পাওয়া গেছে এমন অভিযোগ আনেন এসআই ফরিদ।

এর পরের দিন ১ অক্টোবর নান্নু খানকে একমাত্র আসামি করে উজিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন তিনি। তদন্ত কর্মকর্তা একই থানার এসআই কামাল হোসেন ওই বছরের ৭ ডিসেম্বর নান্নু খানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ৯ জন সাক্ষ্য দেন।

বেঞ্চ সহকারী সোহেল আরও বলেন, রায়ে আসামি নান্নুকে খালাস দেওয়া হয়। এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মামলা করায় এসআই শেখ ফরিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই আদেশের কপি বরিশাল জেলা পুলিশ সুপার, ডিআইজি এবং আইজিপির কাছে পাঠানো হবে বলে জানান বেঞ্চ সহকারী।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy