মানিকগঞ্জে বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইসতিসকার আদায়

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

তীব্র গরমে অতিষ্ঠ মানিকগঞ্জের মুসল্লীগন মহান রাব্বুল আলামিনের নিকট বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইসতিসকার আদায় করেছেন।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল

2024-04-25T17:23:21+00:00
2024-04-25T18:09:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইসতিসকার আদায়
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৫:২৩ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৪ ৬:০৯ পিএম  (ভিজিট : ১৮০)
X

তীব্র গরমে অতিষ্ঠ মানিকগঞ্জের মুসল্লীগন মহান রাব্বুল আলামিনের নিকট বৃষ্টির প্রার্থনায়  সালাতুল ইসতিসকার আদায় করেছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় সদর উপজেলার মিতরা আবু হুরায়রা মাদ্রাসা মাঠ, শিবালয় উপজেলার টেপড়া  দশচিড়া ও নবগ্রাম মাঠ, তেওতা ঈদগা মাঠ এবং সকাল ১১টায় জেলা শহরের শহীদ তিতুমির একাডেমি মাঠে পৃথক পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ মোনাজাতের মাধ্যমে কান্না বিজড়িত কন্ঠে সৃষ্টিকর্তার নিকট বৃষ্টি ও বিশ্বময় শান্তি প্রার্থনা করা হয়।

মুসল্লিরা জানান, তীব্র গরমের মানুষ অতিষ্ঠ। রোদের প্রকরতা এমন পর্যায়ের দাঁড়িয়েছে যে কাজের জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। শরীর ঝলসে যাচ্ছে। তাই বৃষ্টি কামনায় ইসতিসকার সালাত আদায় করেছি। মহান আল্লাহ বৃষ্টি দিতেও পারেন। 

শহীদ তিতুমীর দারুল আমান জামে মসজিদের খতিব মোঃ জাকিরুল ইসলাম খান বলেন, সারা দেশে তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ। আমাদের জেলায়ও একই অবস্থা। তীব্র গরম থেকে মুক্তি পেতে ইসতিসকার নামজ আদায় করা হয়েছে এবং মহান রবের নিকট দুহাত তোলে বিশেষ মোনাজাত করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy