দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও সহযোগী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাক চালক গোলাম

2024-04-26T12:23:37+00:00
2024-04-26T12:23:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২:২৩ পিএম   (ভিজিট : ১৯২)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও সহযোগী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাক চালক গোলাম রব্বানী (৫০) ও সহযোগী রেজওয়ান (৩৫)। তারা দুজনেই জয়পুরহাট জেলা সদরের চৌমুহনী মহল্লার বাসিন্দা।

শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ঘোড়াঘাট টিএন্ডটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে ছেড়ে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক ঘোড়াঘাট টিএন্ডটি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সার বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও সহযোগী গুরুতর আহত হন।

খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy