পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ

2024-04-26T12:29:21+00:00
2024-04-26T12:29:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২:২৯ পিএম   (ভিজিট : ১৬৪)
X

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোরে ভারতের সীমান্ত গ্রাম আমলাবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাফিউল ইসলাম ওরফে টুকলু (৩৩) দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের আফজাল হোসেনের ছেলে। দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বাংলাদেশির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তের বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ ভোরে আঙ্গরপোতা গ্রামের সীমান্ত দিয়ে চোরাকারবারিদের একটি দল ভারতের বিভিন্ন মালামাল আনতে আমলাবাড়ি গ্রামে যায়।

চিনি ও গরু নিয়ে ফেরত আসার সময় বিএসএফের একটি টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রাফিউল ঘটনাস্থলেই গুলিতে নিহত হন। বিএসএফের সদস্য তাঁর লাশ নিজেদের ক্যাম্পে নিয়ে যান। ময়নাতদন্তের জন্য লাশটি ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

দহগ্রাম ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘টুকলুদের বাড়ি সীমান্তের কাছেই। তাদের বাড়িতে গিয়েছিলাম। পরিবার বলছে, চিনি আনতে সে ভারতে গিয়েছিল। বিএসএফের গুলিতে সে মারা গেছে।’

রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়নের কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান জানান, সীমান্তের এক থেকে দেড় শ গজ ভেতরে ভারতে বাংলাদেশি ওই যুবক নিহত হন। তাঁর লাশ বিএসএফের উমর কোম্পানি সদরে নিয়ে গেছেন বিএসএফের সদস্যরা। কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকের জন্য কথা বলা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ময়নাতদন্ত করে লাশটি ফেরত দেবে তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy