সিংড়ায় স্বর্ণকার পট্টিতে আগুন, ৮ দোকান ভস্মিভূত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় স্বর্ণকার পট্রিতে আগুন লেগে ৮ টি দোকান ভস্মিভূত, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।শুক্রবার ভোর রাত আড়াইটায়

2024-04-26T14:33:05+00:00
2024-04-26T14:33:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিংড়ায় স্বর্ণকার পট্টিতে আগুন, ৮ দোকান ভস্মিভূত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ২:৩৩ পিএম   (ভিজিট : ১৪৪)
X

নাটোরের সিংড়ায় স্বর্ণকার পট্রিতে আগুন লেগে ৮ টি দোকান ভস্মিভূত, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

শুক্রবার ভোর রাত আড়াইটায় বিদ্যুৎ এর শর্ট সার্কিটে  আগুনের সুত্রপাত শুরু হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিস এসে ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিংড়া পৌরসভার সিংড়া বাজার এলাকায় রাত ২.৩০ মিনিটে লোকনাথ জুয়েলার্স থেকে আগুনের সুত্রপাত শুরু হয়। পরে মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে এতে নবীন সুপার মার্কেটের ৮ টি দোকান পুড়ে প্রায় ৫০/৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান গুলো হলো সরকার জুয়েলার্স - ৮ লক্ষ  ইসলাম স্টোর -১২ লক্ষ টাকা,  লোকনাথ জুয়েলার্স - বরুন ৮  লক্ষ টাকা, জয়গুরু জুয়েলার্স- ১০ লক্ষ,  গৌরি জুয়েলার্স- ১ লক্ষ টাকা, জহুরুল দরির আড়ৎ - ৩ লক্ষ, রেজাউল করি ইলেকট্রনিকস -৩ লক্ষ , গীতাশ্রী জুয়েলার্স- ৩ লক্ষ সহ ৮ টি দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত এবং আংশিক আরো ৪/৫ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কেট মালিক। 

নবীন সুপার মার্কেট মালিক মামুনুর রশীদ তার ২ টি দোকান ও আব্দুল মমিনের ৪ টি দোকান, তোফাজ্জল ২ টি দোকান সহ আংশিক দোকান রয়েছে। 

সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস ও উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy