এফডিসিতে হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত করে

2024-04-26T16:11:40+00:00
2024-04-26T16:11:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এফডিসিতে হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৪:১১ পিএম   (ভিজিট : ২৫০)
X

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মীরা।

শুক্রবার সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গ্লোবাল টিভির রিপোর্টার জুবায়ের আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে হামলায় জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বো’কে সমিতির সদস্যপদ বাতিলসহ যথাযথ শাস্তির দাবি জানান।

এছাড়াও পাবনায় সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসীদের হামলায় পা ভেঙে যাওয়া সাংবাদিক মানিক হোসেনের উপর হামলাকারীদের বিচারের দাবিও জানানো হয়।

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমন চৌধুরীর সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি অমিত হাওলাদার,দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মোঃ নাছির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য ও আনন্দ টিভির প্রতিনিধি মোঃ কবির খান, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি নাছিরুল্লাহ আল কাফি, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মোঃ জাকারিয়া ও সাবেক ছাত্রনেতা নাঈমুর রহমান অনিক সহ আরো অনেকে।

বক্তারা সারা‌দে‌শে সকল সাংবা‌দিক‌দের ওপর হামলাকারী‌দের বিচা‌রে দাবী জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy