সোনাগাজীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর সোনাগাজীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ছেন মুসল্লিরা।চলমান তাপদাহে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন সোনাগাজী

2024-04-27T11:45:45+00:00
2024-04-27T11:45:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১১:৪৫ এএম   (ভিজিট : ১৬৭)
X

ফেনীর সোনাগাজীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ছেন মুসল্লিরা।  চলমান তাপদাহে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন সোনাগাজী উপজেলার স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে এ নামাজ আদায় করা হয়।

বৈশাখের ১৪ দিন পেরিয়ে গেলেও সোনাগাজী সহ দেশের বিভিন্ন স্থানে কোন বৃষ্টি নেই। এ কারণে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি পানির স্তর নিচে নেমে গেছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। তাই উপজেলার কয়েকশ ধর্মপ্রান মুসল্লিদের নিয়ে এ নামাজ আদায় করে অনাবৃষ্টি থেকে মুক্তি লাভের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

নামায, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সোনাগাজী দারুল উলুম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদীব ও মুহাদ্দিস আবদুল হালিম । এছাড়াও সকাল ৯ টায় বক্তারমুন্সি উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে ইসতিসকার নামাযের আয়োজন করেন, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy