সরাইলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায়

2024-04-27T14:33:26+00:00
2024-04-27T14:33:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ২:৩৩ পিএম   (ভিজিট : ২১২)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নে কুট্টাপাড়া বাঙ্গাল পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম খেলার মাঠে এই নামাজ আদায় করেন মুসল্লীরা।

আনসারিয়া ঈদগাহ কমিটির মুসল্লিদের আয়োজনে এই নামাজ আদায় করতে জড়ো হন বিভিন্ন এলাকার শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসতিসকার নামাযে ঈমামতি করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আল হুদা। 

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy