প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ২:৫৩ পিএম (ভিজিট : ১৭৮)

X
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে সালাতুল ইস্তিসকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২৭ এপ্রিল, শনিবার সকালে টেংরী সি এন্ড বি মোড় বাইতুল আমান জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় এ সালাতুল ইস্তিসকা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উক্ত মসজিদ কমিটির সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রমজান আলী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান, ব্যবসায়ী মাহবুবুল আলম ঠান্ডু, গ্রামবাসী এবং ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ।
নামাজে ইমামতি করেন, টেংরী সি এন্ড বি মোড় বাইতুল আমান জামে মসজিদের ইমাম আল আমিন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য ইসতিসকার নামাজ বা বৃষ্টির নামাজ এর আরবি হলো সালাত আল ইসতিসকা যার অর্থ বৃষ্টির অনুরোধে প্রার্থনা। এটি একটি সুন্নাহ নামাজ বা ইসলামী প্রার্থনা। মহান আল্লাহর নিকট উপকারী বৃষ্টির পানির জন্য দোয়া ও প্রার্থনা করা । যা তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি দেখা দিলে বিশ্ব মুসলিম উম্মাহ মহান আল্লাহর দরবারে এ সালাত আদায় ও দোয়া করে থাকেন।