খুলনার চিহিৃত কিশোর গ্যাং লিডার গ্রেফতার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার চিহিৃত মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী, দাগী সন্ত্রাসী ও কিশোরগ্যাং লিডার ওমর ফারুক অপুকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত গভীর

2024-04-27T14:57:25+00:00
2024-04-27T14:57:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার চিহিৃত কিশোর গ্যাং লিডার গ্রেফতার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ২:৫৭ পিএম   (ভিজিট : ২৪০)
X

খুলনার চিহিৃত মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী, দাগী সন্ত্রাসী ও কিশোরগ্যাং লিডার ওমর ফারুক অপুকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার দিবাগত গভীর রাতে নগরীর রূপসা স্ট্যান্ড রোডের দাদা ম্যাচ ফ্যাক্টরীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় মামলা হয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে খুলনা সদর থানার কিশোর গ্যাং আশিক গ্রুপের সক্রিয় একজন সদস্যকে আটক করা হয়েছে। 

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দাদাম্যাচ ফ্যাক্টরীর সামনে থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কিশোর গ্যাং আশিক গ্রুপের সক্রিয় সদস্য ওমর ফারুক অপু(২৭) কে গ্রেফতার করা হয়। সে নগরীর চানমারি এ্যাপ্রোচ রোডের ওহিদুল ইসলামের ছেলে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy