গুরুদাসপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে চরক মেলা দেখতে গিয়ে সঞ্জয় কুমার সনজিত (৪২) নামের এক ব্যক্তির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার

2024-04-27T15:15:19+00:00
2024-04-27T15:15:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৩:১৫ পিএম   (ভিজিট : ১১৮)
X

নাটোরের গুরুদাসপুরে চরক মেলা দেখতে গিয়ে সঞ্জয় কুমার সনজিত (৪২) নামের এক ব্যক্তির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী স্কুল মাঠে মেলায় তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত সঞ্জয় কুমার শিধুলী ঘোষপাড়া গ্রামের সুদর্শন ঘোষের ছেলে। ধারাবারিষা ইউনিয়ন পরিষদের সামনে তার হোটেল ব্যবসা ছিল।

প্রতক্ষ্যদর্শীরা জানায়- প্রচন্ড গরমে গতবৃহস্পতিবার অসুস্থ্য ছিলেন সঞ্জয়। অসুস্থ্য শরীর নিয়েই শুক্রবার বিকেলে চরক মেলা দেখতে আসেন সিধুলী স্কুল মাঠে। চরক ঘুড়ানো দেখতে দেখতে সঞ্জয় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সুজাউদৌলা বলেন- ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কী কারণে সঞ্জয়ের মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নীরিক্ষা ছাড়া বলা মুশকিল। তবে প্রাথমিকভাবে হিটস্ট্রোকের মতোই মনে হয়েছে।

নিহতের পিতা সুদর্শন ঘোষ বলেন- সঞ্জয়ের আয়েই তাদের ছয় সদস্যের পরিবার চলতো। ছেলে মারা যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy