সরাইলে কমিউনিস্ট পার্টির পঞ্চদশ সম্মেলন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি'র (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পঞ্চদশ সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা

2024-04-27T15:19:35+00:00
2024-04-27T15:22:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে কমিউনিস্ট পার্টির পঞ্চদশ সম্মেলন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৩:১৯ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৪ ৩:২২ পিএম  (ভিজিট : ৩২৬)
X

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি'র (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পঞ্চদশ সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি'র (সিপিবি) সাবেক সভাপতি, স্বাধীনতাত্তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত ভিপি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর লাল পতাকার র‍্যালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সরাইল উপজেলা কমিটি (সিপিবি) সভাপতি কমরেড দেবদাস সিংহ রায়ের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি'র (সিপিবি) সাবেক সভাপতি, স্বাধীনতাত্তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত ভিপি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

প্রধান বক্তা: কমরেড অ্যাড. হাসান তারিক চৌধুরী কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিবি।

অতিথি: কমরেড মানবেন্দ্র দেব কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিবি। কমরেড অ্যাড. সৈয়দ মোঃ জামাল, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি, সিপিবি। কমরেড সাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি, সিপিবি। কমরেড মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা কমিটি, সিপিবি।

স্বাগত বক্তা: কমরেড মোজাম্মেল পাঠান, আহবায়ক, সম্মেলন প্রস্তুতি কমিটি, সরাইল উপজেলা।

সঞ্চালনা করেন সিপিবি সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন। এছাড়া জেলা ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy