গৌরনদীতে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদী উপজেলা সদরে দক্ষিন বিজয়পুর বায়তুন নাজাত জামে মসজিদ মাঠ ও উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল হাইস্কুল মাঠে

2024-04-27T15:34:18+00:00
2024-04-27T15:34:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায়
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১১১)
X

বরিশালের গৌরনদী উপজেলা সদরে দক্ষিন বিজয়পুর বায়তুন নাজাত জামে মসজিদ মাঠ ও উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল হাইস্কুল মাঠে বৃষ্টির জন্য শনিবার ইসতেসকার নামাজ আদায় করা হয়। 

স্থানীয় মুসল্লীরা জানান, সারা দেশের ন্যায় তাপদাহে গৌরনদী উপজেলার সাধারন মানুষের কষ্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকালে উপজেলা সদরে দক্ষিন বিজয়পুর বায়তুন নাজাত জামে মসজিদের উদ্যোগে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় করা হয়। 

নামাজ শেষে মুসল্লীরা বৃষ্ঠির জন্য প্রাণ খুলে মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালণা করেন মসজিদের ইমান মাওলানা মোঃ আল আমিন। স্থানীয় মুসল্লীরা স্বতস্ফুর্তভাবে নামাজে অংশ নেন। এ ছাড়া একই দিন সকালে উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল হাইস্কুল মাঠে বৃষ্টির জন্য শনিবার ইসতেসকার নামাজ আদায় করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy